তোমাকে দেখছি।অনেক সুন্দর লাগছে তোমায়।ইচ্ছা হল কথা বলি কিন্তু পারলাম না।আজ তোমার সাথে অন্য কেউ।জানি হয়তো ভুলে গেছ। আর ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। আমার মত মানুষ কে আর কতদিন ই মনে রাখবে। যার কোন অস্তিত্ব নেই আজ আর।একুটা মৃত মানুষ কে আর কতদিন ই বা মানুষ মনে রাখে।প্রয়োজনের তাগিদে সবাই ভুলে যায় একসময়।জানো আমি এখন সবসময় তোমার সাথেই থাকি কেউ দেখতে পাই না।তুমি যখন ঘুমিয়ে পড় তোমার কপালে ছোট্ট করে চুমু দেই তুমি কি বুঝতে পারো?আগে তো পারতাম না সবসময় তোমার পাশে থাকতে কিন্তু আমি এখন পারি। কোন বাধা নেই আমার। কেউ আমায় দেখতে পাই না। তুমি ঘুমিয়ে পড় আর আমি সারারাত তোমায় দেখি।আমার তো এখন আর ঘুমের দরকার হয় না।জান আমি না অনেক সুখে আছি অনেক সুখে। তুমি যেখানেই থাক আমিও সেখানেই থাকি।বল এর চাইতে সুখ কি আছে আর?
(কাল্পনিক)
(কাল্পনিক)
No comments:
Post a Comment