Tuesday, November 17, 2015

ইচ্ছে



ইচ্ছে করে তোমার কাছে
বারে বারে আসি
ইচ্ছে করে প্রাণটা ভরে
তোমায় ভালবাসি
ইচ্ছে করে তোমার বুকে
লুকিয়ে আমি থাকি
ইচ্ছে করে মনের পটে
তোমার ছবি আকিঁ
ইচ্ছে করে তোমায় আমি
নয়ন ভরে দেখি
ইচ্ছে করে তোমায় নিয়ে
কাব্য-কথা লিখি।



No comments:

Post a Comment