একটা অদ্ভুত ব্যাপার হলো তোমরা চাও তোমাদের প্রিয় মানুষগুলো ভাল সুখে থাক কিন্তু তার ভাল সুখে থাকার জন্য যে জিনিষ এর খুব বেশি প্রয়োজন তোমরা সেটা দিতে রাজি নও,
আর তোমরা কি বলো জান?সে তো বেশ ভালই আছে, সবকিছুই মানিয়ে নিয়েছে।
বাক্স নীরব প্রমাণ হয়ে রয়ে যাই এই ভাল থাকার, এই সুখে থাকার।
তোমরা এমন একটা জীব যারা মানুষকে দুঃখের মাঝে ফেলে দিয়ে বলো দুঃখ পেও না সময় হলে সব ঠিক হয়ে যাবে। সময় হলে আসলে কতটুকু ঠিক হয় আমার জানা নাই তবে সময়ের সাথে সাথে মানুষ কিছু কিছু জিনিষ শিখে যায় যেমন সময়ের সাথে তাল মিলিয়ে চলা,কিছু মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে নিজের সব কিছুকে একটা বাক্স বন্দি করে ফেলা, এগুলো ভালই শিখে যায় একটা মানুষ। তবে কি জানো প্রায় মাঝে মাঝেই সেই বাক্স এর বন্ধ ঢাকনাটা খুলে যায়, কেউ কেউ গভীর রাতে সেই বাক্সের মাঝে অনেক কিছু ফিরে পাওয়ার চেষ্টা করে, অনেকে অনেক স্মৃতির ভিড়ে ঘুরে বেড়াই ক্ষণিকের জন্য,তারপর তারা বুঝতে পারে নাহ কোন কিছুই আর ফিরবে না,চোখের কোণে জল জমে, কেউ বা বুকের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাস তামাক পুড়িয়ে ধোয়ার সাথে আকাশে উড়িয়ে দেওয়ার ব্যার্থ চেষ্টা করে,তারপর,তারপর খুব যত্নসহকারে বাক্সটা বন্ধ করতে হয়,তারপর বাক্সটাকে লুকিয়ে চোখের জলটা মুছে প্রস্তুতি নিতে হয় পরবর্তী দিনের জন্য সুন্দর করে সব কিছুকে লুকিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে চলতে পারার জন্য।
আর তোমরা কি বলো জান?সে তো বেশ ভালই আছে, সবকিছুই মানিয়ে নিয়েছে।
বাক্স নীরব প্রমাণ হয়ে রয়ে যাই এই ভাল থাকার, এই সুখে থাকার।
No comments:
Post a Comment